1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সুন্দরবনের গহীন অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৭ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সুন্দরবনের গহীন অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৭

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সাতক্ষীরা:

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে সাতজনকে আটক করেছে বনবিভাগ।

শনিবার রাতে বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ইঞ্চিনচালিত ট্রলারসহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলার উলুবুনিয়া গ্রামের মোশারফ হোসেন (৪০), ইব্রাহিম শেখ (৩০), মহসিন শেখ (৪০), ইয়াছিন মোসাল্লি (১৮), হলদেবুনিয়া গ্রামের ইকরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের শওকাত আলী ফকির (৫৫) ও আন্ধালিয়া গ্রামের সাফারত ফকির (৪৫)।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হকের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাত জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি ইঞ্চিনচালিত ট্রলার, সৌর প্যানেল, ব্যাটারি, বেহেন্দী জাল ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই জেলেরা সাগরে মাছ ধরার অনুমতি নিয়েছিলেন। কিন্তু শর্ত ভঙ্গ করে তারা সুন্দরবনের সংরক্ষিত গহীন অভয়ারণ্য অঞ্চলের মধ্যে ঢুকে মাছ শিকার করছিলেন।

তিনি আরও জানান, আটক জেলেদের নৌযান হেফাজতে রেখে আজ রোববার সকালে তাদের আাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park