1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্নে বৈঠকে চিকিৎসকরা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্নে বৈঠকে চিকিৎসকরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক চলছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি জানান, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। এখন তাদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় এবং যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে, বুধবার থেকেই তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসায় অংশ নেবেন।

প্রসঙ্গত, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park