1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক আইজিপি শহীদুল, আত্মীয়ের বাসা থেকে ২ বস্তা নথি জব্দ দুদকের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক আইজিপি শহীদুল, আত্মীয়ের বাসা থেকে ২ বস্তা নথি জব্দ দুদকের

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত দুই বস্তা নথিপত্র তার একজন নিকটাত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে একটি অনুসন্ধান কার্যক্রম চলছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গোয়েন্দা তথ্য পায় যে, শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকটাত্মীয়ের কাছে দুইটি বস্তায় ভরে পাঠিয়েছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায় যে, ওই নথিপত্রসমূহ গোপন রাখার নিমিত্ত সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় পাঠিয়েছে। এসব নথিপত্রে শহীদুল বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে, এমন তথ্য পাওয়া যায়।

তৎপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল হায়াত, সহকারী পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, এর মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অব অ্যাটর্নি, সংঘ স্মারক, বন্ড, এফডিআরের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের এ তথ্য অনুসন্ধান কার্যক্রমে সহায়ক হবে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে রাত সাড়ে ১২টায় আলামতগুলো জব্দ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park