1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী - কৃষি সংবাদ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা উপহারের ১৮টি ব্লুগিল মাছে জাপানের সর্বনাশ! ‘আইল্যান্ড গার্ল’ ট্রাজেডি, দেশে ফিরছেন সন্তান হারা নিউজিল্যান্ড পরিবার সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী মধ্যস্বত্তভোগীদের কারণে বাজারে ডিমের দাম বাড়ছে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী টুকু প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আতপ চালের চাহিদা ও ব্যবহার নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী ২৭০০ বিড়ালের মাংস বিক্রি, ১২ সদস্য গ্রেফতার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এ ঘটনায় যারা দায়ী থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পরিচর্যার অভাবে যেন কোনো বন্যপ্রাণী মারা না যায়, সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, সাফারি পার্ক থেকে বন্যপ্রাণী চুরি হলে সেটিকে ব্যর্থতা বলা যায়। মারা গেলেও বলা হচ্ছে, চুরি হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিচর্যার অভাবে যেন কোনো বন্যপ্রাণী মারা না যায়, তা নিশ্চিত করতে হবে। সাফারি পার্ক থেকে যে দুটি লেমুর চুরি হয়েছে, সেগুলো বাংলাদেশে কীভাবে এসেছে, সে বিষয়েও কোনো তথ্য ছিল না।

যাচাই-বাছাই করে দেখা গেছে, লেমুর দুটি বাংলাদেশে আসার বিষয়টিও অবৈধ ছিল। পরে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্ত্রী বলেন, একটি জাতীয় উদ্যান স্থাপনের উদ্দেশ্য থাকে পরিবেশ রক্ষা করা। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল ও নিরাপত্তা নিশ্চিত করাও জাতীয় উদ্যানের দায়িত্ব। এর সঙ্গে মানুষের বিনোদনের বিষয়টিও জড়িত।

তিনি বলেন, বর্তমানে জাতীয় উদ্যানে পিকনিক বন্ধ রয়েছে। জাতীয় উদ্যান পরিচালনার ক্ষেত্রে মাইক বাজানো এবং রান্না ও খাওয়া-দাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারসাম্য আনার চেষ্টা করা হবে। যাতে মানুষ সন্তানদের নিয়ে বিনোদনের জন্য জাতীয় উদ্যান ব্যবহার করতে পারেন, আবার পরিবেশ ও প্রতিবেশও সুরক্ষিত থাকে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, গাজীপুর সাফারি পার্কে যেসব সমস্যা রয়েছে, সেগুলো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। এ পার্কে আরও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আনার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন, সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল মাহমুদ চৌধুরী ও সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park