1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন ডকুমেন্টস/রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত ডকুমেন্টস/রেকর্ডপত্র মোট ২৩ (তেইশ) বস্তা নথি জব্দ করা হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

আজ রবিবার দুদক জানায়, ২০/০৯/২০২৫ খ্রি তারিখ শনিবার দিবাগত রাত ৪:১৫ ঘটিকায় (২১-০৯-২০২৫) অভিযান পরিচালনার মাধ্যমে এসব নথি জব্দ করা হয়েছে।

দুদক জানায়, এসব নথি বিগত ১৬/০৯/২০২৫ খ্রি তারিখে কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে লোকানোর উদ্দেশ্যে ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমীলা জামান এর ড্রাইভার মোঃ ইলিয়াস তালুকদার নিয়ে এসে নিজ বাড়িতে (কর্নফুলি থানাধীন ৩ নং শিকলবাহা ইউপি) রাখেন। পরবর্তীতে ১৮/০৯/২০২৫থি  খ্রি তারিখ বৃহিস্পতিবার অভিযান পরিচালণার কিছুক্ষণপূর্বে তার বাড়ীর পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। উক্ত ২৩ বস্তা আলামত অদ্য ২১-০৯-২০২৫ তারিখ ভোর রাত ৪.১৫ ঘটিকায় পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়ি হতে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কর্ণফুলী থানার পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারপূর্বক ইনভেনটরি করা হয়।

ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ইতোপূর্বে প্রাপ্ত ৪টি দেশের (ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুর) ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকান, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে মর্মে দেখা যায়। সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মূদ্রা পাঁচার তথা মানিলন্ডারিং এর তথ্য-প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে জানা গেছে। বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স ২৩ (তেইশ) বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন বরাবর উপস্থাপন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park