1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর দাবি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়াতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা। সেটাও আবার ঈদের ছুটিতে ১ এপ্রিল থেকে।

ভোজ্যতেলের কর–সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন আগামী ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের দাবি জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।

ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিত জানিয়েছে।

কমিশনে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ভোজ্যতেলের (পাম ও সয়াবিন তেল) ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসকের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে। ফলে ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল বাজারে সরবরাহ করতে হবে।

শুল্ক কমিয়েও বাজার পাচ্ছে না ভারতের পেঁয়াজ
এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বোতলজাত ১৭৫ টাকা লিটারের তেলের দাম হবে এখন ১৯৩ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটারে ১০ টাকা বাড়বে।

বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আগামী ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৩ টাকা। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৫ টাকা।

একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৭০ টাকা। এখন সরকার নির্ধারিত দাম লিটারপ্রতি ১৫৭ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে লিটারপ্রতি ১৩ টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park