1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী ১৯ পলাতক নাবিকের বিরুদ্ধে নৌ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সম্প্রতি নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন-

মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।

নৌ পরিবহণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলো হয়েছে, কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park