1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শ্রম আইনে আসছে ব্যাপক পরিবর্তন : শ্রম উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শ্রম আইনে আসছে ব্যাপক পরিবর্তন : শ্রম উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সংশোধন প্রক্রিয়ায় থাকা শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন । তবে এ আইনে কি পরিবর্তন আসছে এবং কবে নাগাদ আইনে চূড়ান্ত হয়ে আসবে সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি।

বুধবার (৩০ এপ্রিল) সবিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান।

সংশোধন পর্যায়ে থাকা শ্রম আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সেগুলো নিয়ে কাজ চলছে। কী আসছে সেটা বলতে গেলে আমাকে এখন থেকে রাত ৮টা পর্যন্ত লাগবে।

এ আইনটি কবে নাগাদ আসবে জানতে হলে তিনি বলেন, কবে নাগাদ এটা দেখতে থাকেন। তিনি আরও বলেন, সময় নিয়ে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। শ্রম আইন নিয়ে পরে বলব। অনেক পরিবর্তন আছে, অনেক, এখনো কিছু পাকাপোক্ত হয়নি, অনেক পরিবর্তন আছে । ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে, আলোচনায় যেসব প্রস্তাব আমরা পেয়েছি, যেগুলো গ্রহণ করেছি সেগুলো আইএলওকে বলা হয়েছে, আরো কিছু আছে, এ যে সংস্কার কমিশন আছে। কোনো জিনিসেরই টাইমলাইন দিতে নেই। টাইমলাইন দিলাম হলো না, যত তাড়াতাড়ি সম্ভব, আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে পাকাপোক্ত করে যাই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park