1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৪০০ কেজি ইলিশ জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৪০০ কেজি ইলিশ জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,শরীয়তপুর :

মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ পরিবহনের সময় যৌথবাহিনী ও মৎস্য বিভাগের অভিযানে ৪০০ কেজিসহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাউছাখালী নামক এলাকার মেঘনার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ৩টি ট্রলার জব্দ করা হয়। এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদীতে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে সকালে যৌথবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে তিনটি ট্রলারে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ট্রলারগুলো জব্দ করি। পরবর্তীতে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ট্রলার ৩টি মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park