1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লোকসানের মুখে কৃষক,  অপরিপক্ব পাটে পচন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লোকসানের মুখে কৃষক,  অপরিপক্ব পাটে পচন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ফরিদপুর:

পাট-পেঁয়াজের রাজধানী ফরিদপুরের সালথায় ৯৫ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকেন। টানা ক’দিনে বৃষ্টিতে সালথার নিচু এলাকার পাটক্ষেতে জমেছে পানি।

এতে পাটের গোড়া পচন ধরার সাথে সাথে দাঁড়িও গোজাচ্ছে। এখন এই পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনন করা। এতে পাটচাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

সালথার খোয়াড় গ্রামের পাটচাষি ভুলু ফকির ও সেলিম মাতুব্বর বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাটচাষ করেছি। এবার পাট বেশ ভালো হয়েছে। কিন্তু পাটের মাঝামাঝি সময়ে কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমেছে। গোড়া এখন পচে যাওয়ার উপক্রম হয়েছে। যদি এ পানি না নামে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।

একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের সুজন মাতুব্বর বলেন, আমাদের জমিতে চাষ করা পাটের গোড়া পচে যাচ্ছে। পাট কাটলেও ফলন হবে না। আমাদের মাথায় হাত।

সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পচার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park