1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রংপুরে কমেছে সবজি-মুরগির দাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রংপুরে কমেছে সবজি-মুরগির দাম

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রংপুর :

রংপুরে বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে লাউ, বেগুন ও রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলুর দাম। সেই সঙ্গে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দামও অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৮-২০ টাকা কেজি, শিল আলু ৩০-৩৫ টাকা, ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২২-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে ডিমের হালি ছিল ৩৬-৩৮ টাকা।
বাজারে প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতোই ১৫-২০ টাকা, গাজর ২০-২৫ টাকা থেকে বেড়ে ২৫-৩০ টাকা, ঝিঙ্গার দাম ৮০-৯০ টাকা থেকে কমে ৬৪-৭০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা পিস, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, দুদকুষি ৫০-৬০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, সজনে ১৫০-১৬০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, চিকন বেগুন ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, গোল বেগুন আগের মতোই ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়সের দাম কমে ৫৫-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, শিমের দাম বেড়ে ৩০-৪০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা বেড়ে ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ২৫-৩০ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা এবং সব ধরনের শাক ১০-২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, আদা ১০০-১২০ টাকা, রসুন ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, দেশি পেঁয়াজ আগের মতোই ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি গত সপ্তাহের দরেই ৫০০-৫৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংস। এটি বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা কেজি দরে। আর ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সিটি বাজারের মুরগি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, ঈদের কারণে গত সপ্তাহে মুরগির দাম বাড়তি ছিল। এখন চাহিদা কমে আসায় দাম কিছুটা কমতে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৫-১৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মসুর ডাল (চিকন) আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা, চিনি ১২০-১২৫ টাকা, ছোলা ১১০-১২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা. জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজারে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park