1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যে হাটে বিক্রি হয় কোটি টাকার কলা ! - কৃষি সংবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরেবাংলা নগরই হচ্ছে সচিবালয়ের স্থায়ী ঠিকানা, পেল অনুমোদন যে হাটে বিক্রি হয় কোটি টাকার কলা ! ইলিশ রক্ষা : ৩৮ জেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ১১১ ডিও দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সচিবের আবেদন, সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য ঝুঁকিতে চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যে হাটে বিক্রি হয় কোটি টাকার কলা !

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, জয়পুরহাট:

কলা বিক্রির অন্যতম বড় বাজার হয়ে উঠেছে জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। প্রতিদিন এই হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রতিদিন সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কলা নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। আর এসব কলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন পাইকাররা। এতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি চাঙা হচ্ছে স্থানীয় অর্থনীতি। তবে বাজার অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক-ব্যবসায়ীরা।

সরেজমিনে জানা যায়, প্রতিদিন সকাল থেকেই জমে ওঠে জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। সারি সারি কলার স্তূপ, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দরদামে মুখর হয়ে ওঠে পুরো বাজার। আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা নিয়ে আসেন পাকা ও কাঁচা কলা। আর পাইকাররা এসব কলা কিনে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন বাজারে।

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, প্রতিদিন এই হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। কলা কেনাবেচাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবহন, শ্রমিক ও আড়তদারদের নানা ধরনের কর্মসংস্থান। কিন্তু কলার দাম, পরিবহন খরচ ও শ্রমিকের মজুরির ওপর নির্ভর করে লাভের পরিমাণ কমছে। এছাড়া হাটের জায়গা ছোট হওয়ায় পরিবহন নিয়ে ভোগান্তিতেও পড়েন ব্যবসায়ীরা।

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকার কলাচাষি মো. এনামুল ইসলাম বলেন, ১০ থেকে ১৫ দিন আগেও যে কলার ঘাউর (কাদি) ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি করেছি, এখন সেই কলার ঘাউর বিক্রি করছি ২০০ থেকে ২৫০ টাকা। হাটে কলা নিয়ে এসেছি, তেমন পাইকার নেই।

পাঁচবিবি উপজেলার আয়মা এলাকার কলা ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, সেই ভোরে ঘুম থেকে উঠে কৃষকের কলা বাগান থেকে কলা নিয়ে দূর্গাদহ হাটে আসি কলা বিক্রির জন্য। প্রতিদিন এই হাটে ৩০ থেকে ৪০ ট্রাক কলা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ উত্তরাঞ্চলের সব জেলায় এখান থেকে কলা কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা হয় এই হাটে, অথচ এই হাটের কোনো উন্নতি হয় না।

হাটে কলা বিক্রি করতে আসা নওগাঁর ধামইরহাট উপজেলার নানইস গ্রামের আলেক উদ্দীন বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট দূর্গাদহ কলার বাজার। কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা পড়েন চরম বিপাকে। বিশেষ করে ট্রাক, ভটভটি ও পিকআপ হাটে ঢুকতে পারে না। এতে করে কলা লোড-আনলোড করার সময় নানা অসুবিধা পোহাতে হয়।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সাদিয়া সুলতানা বলেন, এ বছর কলার ফলন ভালো ও লাভজনক হওয়ায় কলার আবাদ বাড়ছে। জেলায় এ বছর ৭০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। দূর্গাদহ বাজার কলার হাট নামে একটি প্রসিদ্ধ বাজার গড়ে উঠেছে। এই হাটের মাধ্যমে এ এলাকার কৃষক ও ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকদের সবসময় পরামর্শসহ সার্বিক সহযোগিতা কৃষকদের করে আসছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park