1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মৎস্য ও প্রাণিসম্পদে ৩ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মৎস্য ও প্রাণিসম্পদে ৩ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩২১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ৮৫৮ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৪ হাজার ২৮৮ কোটি টাকা।
সোমবার ঢাকায় বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এই প্রস্তাব করেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় বলেন, দেশের ক্রমবর্ধমান নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য এবং গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দি স্টেট অব ওয়ার্ল্ড ফিসারিজ এন্ড একুয়াকালচার ২০২৪-এর প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ ২য় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম স্থানে রয়েছে।

তিনি বলেন, মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ২৯ মে হতে ২৮ জুন পর্যন্ত হাওড় এলাকায় সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় রেখে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৫২ লক্ষ ৫৫ হাজার মে. টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে মঞ্জুরি ও বরাদ্দসমূহে এই মন্ত্রণালয়ে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে- সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প বাস্তবায়ন। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন। গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণ পাইলট প্রকল্প বাস্তবায়ন। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প বাস্তবায়ন। লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প। প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প।

পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)। মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্প এবং বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) প্রভৃতি উল্লেখযোগ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park