কৃষি সংবাদ প্রতিনিধি :
জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জাহাজ পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মায়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে।এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।