1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভোলায় প্লা‌বিত বসতঘর, ভেসে গেছে গবা‌দিপশু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভোলায় প্লা‌বিত বসতঘর, ভেসে গেছে গবা‌দিপশু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা :

ভোলায় নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পা‌নি স্বাভাবিকের চে‌য়ে ১০০ সে‌ন্টি‌মিটার বেড়েছে। এতে চরফ‌্যাশন উপ‌জেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের শতা‌ধিক বসতঘ‌র পা‌নিতে প্লা‌বিত হয়েছে। আর পা‌নিব‌ন্দি রয়ে‌ছে প্রায় দেড় থে‌কে দুই শতা‌ধিক মানুষ। বসতঘ‌রে পা‌নি উঠায় অনেকে আবার খাটে উঠে বসে রয়েছে।

ঢালচ‌রের স্থানীয় বা‌সিন্দা মো. ইউসুফ ফরা‌জি ও মো. ফরহাদ হো‌সেন জানান, দুপুরের দি‌কে জোয়ারের পা‌নি‌ প্রবেশ করে। এতে ঢালচ‌রের শতা‌ধিক বসতঘ‌র প্লা‌বিত হ‌য়। পা‌নিব‌ন্দি হয়ে‌ পড়ে প্রায় ২০০ মানুষ।

পা‌নি উন্নয়ন বোড ডি‌ভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদ‌দৌলা জানান, নিম্নচা‌পের প্রভা‌বে বৃহস্পতিবার দুপু‌রের দি‌কে নদীর পা‌নি স্বাভাবিকের চেয়ে প্রায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর ঢালচ‌রের বে‌ড়িবাঁধ না থাকায় জোয়ারের পা‌নি প্রবেশ করেছে। তবে ২-৩ ঘণ্টা পর জোয়ার কমে গেলে পা‌নি নেমে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park