1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত থেকে ফের এলো ১০০ টন চাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারত থেকে ফের এলো ১০০ টন চাল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার বাংলাদেশে আমদানি করা হয়েছে ১০০ মেট্রিক টন আতপ চাল।

এর আগে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছিল।

রোববার (৮ ডিসেম্বর) রাতে নতুন করে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এর আগে একই দিন দুপুরে বন্দরটি দিয়ে আমদানি করা হয় চালগুলো।

জানা গেছে, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি আমদানি করা হয় পাথর।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সড়ক পথের এ বন্দরটি আমদানি-রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। তবে সব থেকে বেশি আমদানি হয়ে থাকে পাথর। এর মধ্যে আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারি অনুমোদন সাপেক্ষে এ বন্দর দিয়ে বিভিন্ন সামগ্রী আমদানি হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

এদিকে পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বলেন, গাড়ি সল্পতা থাকায় আমদানি করা ১০০ মেট্রিক টন আতপ চালের মধ্যে রোববার ৭০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ৩০ মেট্রিক টন চালও আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park