কৃষি সংবাদ ডেস্ক:
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে আমদানিকৃত ৬ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv PHU THANH 36 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।