1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বড়শিতে উঠে এলো দেড়মনি কুমির - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বড়শিতে উঠে এলো দেড়মনি কুমির

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে স্বপন ব্যাপারীর (৪৮) হাজারি বড়শিতে কুমিরটি আটকে পড়ে। তাঁর দুই ছেলেসহ মোট পাঁচজনের সহায়তায় কুমিরটি উদ্ধার করে নদীর পাড়ে আনা হয়। তাঁদের সবার বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়। পরে সকাল আটটার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে আনা হয়।

স্বপন ব্যাপারী বলেন, তিনি প্রতিদিন পদ্মা নদীতে বড় মাছ শিকারের জন্য হাজারি বড়শি পাতেন। গতকাল রোববার রাতেও তিনি গোপালপুর চর এলাকায় বড়শি পেতেছিলেন। আজ সকালে গিয়ে তিনি দেখতে পান একটি কুমির বড়শি ও সুতোয় আটকা পড়ে আছে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট ও ওজন প্রায় দেড় মণ হবে।

স্বপন ব্যাপারী আরও বলেন, আমি জানি কুমির মারা অপরাধ। এ জন্য আমি আমার দুই ছেলে ও অন্যদের সহায়তায় নদী থেকে উঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য কাজীবাড়ির ঘাটে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কুমিরটি কাজীবাড়ির ঘাট এলাকায় পানিতে বেঁধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিমের হাতে কুমিরটি বুঝিয়ে দেওয়া হবে। কেউ যেন কুমিরটির ক্ষতি করতে না পারে, সে জন্য এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটির প্রকৃতপক্ষে কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ ও ওজন; তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে। এটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park