1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বৃষ্টিতে তলিয়েছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বৃষ্টিতে তলিয়েছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, বাগেরহাট:

মোংলায় বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের। গত দেড় সপ্তাহ ধরে চলা টানা বৃষ্টিতে ঘের ডুবে মাছ বের হয়ে গেছে। এতে স্থানীয় চিংড়ি চাষিদের ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকা।

তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের চিংড়ি চাষিদের। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবন, মিঠাখালী, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের চিংড়ি ঘের মালিকেরা। টানা বৃষ্টিতে উপজেলার সাড়ে ৩০০ হেক্টর জমির ঘের তলিয়ে মাছ বেরিয়ে গেছে। বেশির ভাগ ঘেরের বেড়ি তলিয়ে গেছে। তাই নেট জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করছেন চাষিরা।

চিলা এলাকার ঘের মালিক বিজন বৌদ্ধ বলেন, বৃষ্টিতে ঘেরের বেড়ি তলিয়ে গেছে। মাছও বের হয়ে গেছে। এখন নেট জাল দিয়ে ঘিরে দিয়েছি, যাতে মাছ আর বেরিয়ে না যায়।

চাঁদপাই এলাকার চিংড়ি চাষি আ. রহমান বলেন, মৌসুমের শুরুতেই ভাইরাসে মাছ মরেছে। এরপর এখন বৃষ্টিপাতে ঘের তলিয়ে গেছে। মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছি।

সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা ইকরাম ইজারাদার বলেন, সারা বছর ধরেই আমরা বিপদে থাকি। ভাইরাস, বৃষ্টিপাত, ঝড়-জলোচ্ছ্বাস একের পর এক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। কিছুই করার নেই, কারণ ঘের ছাড়াও তো আমাদের উপায় নেই।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বেশ কয়েক দিনের টানা বৃষ্টিপাতে এখানকার সাড়ে ৩০০ হেক্টর জমির সাড়ে ৬০০ চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে চিংড়ি চাষিদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে কোনো অনুদান এলে অবশ্যই তা চাষিদের মাঝে বণ্টন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park