1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিসিএসআইআরের কাজে অনিয়ম পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিসিএসআইআরের কাজে অনিয়ম পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) -এ নানাবিধ আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, গবেষণায় অনিয়ম, পুরষ্কার জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্যামিকেল মেট্রোলোজি অবকাঠামো সমৃদ্ধকরণ প্রকল্পে নিজস্ব ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন, স্পেসিফিকেশন ও বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী ক্রয় সম্পাদন না করে অর্থ উত্তোলনসহ অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অনিয়মের সদ্যতা পাওয়া গেছে বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

দুদক থেকে জানানো হয়েছে, সরেজমিন পরিদর্শনে ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেশিনারিজ ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই ঐসকল মেশিনারিজ ক্রয় করে ইনস্টলেশন করা হয় মর্মে তথ্য পাওয়া যায়।

পর্ববর্তীতে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে টেন্ডার বাস্তবায়ন করে ঠিকাদারের সাথে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, দুদক টিমের নিকট এরূপ প্রতীয়মান হয়। অভিযানকালে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় কেমিক্যাল ক্রয় হয়েছে প্রায় ০১ কোটি ৮০ হাজার টাকা। কিন্তু পরবর্তীতে ০৪ কোটি ৮৬ লক্ষ টাকার টেন্ডার দেখানো হয়েছে, ফলে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

টিম অভিযানকালে ১১টি যন্ত্রের অস্তিত্ব খুজে পায়, যেগুলো কোন রকম টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এগুলো আগামী অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ক্রয়কৃত দেখানো হবে- যা সম্পূর্ণরূপে বিধিবহির্ভূত। অভিযানকালে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park