1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিরল প্রজাতির শকুন উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিরল প্রজাতির শকুন উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোহরটারি গ্রামে বিরল প্রজাতির একটি শকুন ধরা পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে একটি বড় আকৃতির পাখিকে পড়ে থাকতে দেখেন। পরে সেটিকে উদ্ধার করে গ্রামের একটি নিরাপদ স্থানে রাখা হয়।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, আমি জমিতে কাজ করতে গিয়েছিলাম, তখন হঠাৎ দেখি বড় একটি পাখি নড়াচড়া করছে, কিন্তু উড়তে পারছিল না। কাছে গিয়ে দেখি এটি একটি বিরল শকুন। এরপর আমরা কয়েকজন মিলে পাখিটিকে ধরে গ্রামে নিয়ে আসি।

শকুনটিকে এক নজর দেখতে গ্রামবাসী ভিড় জমাচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বিরল পাখিটি দেখতে আসছেন। মোহরটারি গ্রামে এমন বিরল পাখি আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করছেন।

এলাকাবাসী দ্রুত স্থানীয় বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। বন বিভাগের কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, পাখিটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত। আমাদের দল শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মিলন মিয়া জানান, শকুনটি দেখতে অনেক বড় এবং বেশ দুর্বল মনে হচ্ছে। এটি সম্ভবত শিকার বা খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সংরক্ষণ করা হলে প্রকৃতির জন্য ভালো হবে।

এ বিষয়ে বন বিভাগ ও পরিবেশ সংস্থাগুলো একযোগে কাজ করছে। শকুনটির চিকিৎসার পর সুস্থ হলে এটি প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে, বিরল এই শকুন দেখতে আসা জনতার মধ্যে অনেকেই প্রাণীকুল সংরক্ষণে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park