1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএনপি সরকারের উপরে জনগণকে আস্থা রাখার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিএনপি সরকারের উপরে জনগণকে আস্থা রাখার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি টাঙ্গাইল:

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান-এঁর নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপি সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন।

আজ বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার ও ইতিবাচক ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের হস্তক্ষেপ নেই। তিনি বলেন, সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

প্রতিমন্ত্রী দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

তিনি আরো বলেন, গতকাল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে বিএনপি সরকার। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাৎক্ষণিক অর্থনৈতিক স্বস্তি পাবেন।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকে লাভজনক করতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য ও সহনীয় মূল্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসন সমন্বিত কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আহ্বান জানান, এমন কোনো সংবাদ পরিবেশন না করতে যাতে চলমান উন্নয়ন কার্যক্রম বা জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাধাগ্রস্ত হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এ সময় সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park