1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএডিসির নোয়াখালী অফিসে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিএডিসির নোয়াখালী অফিসে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বিএডিসি, নোয়াখালী অফিসে বীজ সংগ্রহ, বিতরণ ও শ্রমিক নিয়োগসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ এ অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগ।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, বিএডিসি, নোয়াখালী অফিসে বীজ সংগ্রহ, বিতরণ ও শ্রমিক নিয়োগসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

 অভিযানের সময় টিম উপস্থিত কৃষক ও শ্রমিকদের সাথে কথা বলে অভিযোগের বাস্তবতা যাচাই করেন।

 এসময় বিএডিসি, নোয়াখালীর বীজ সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত রেকর্ডপত্র, বীজ বিপণন দপ্তর ও এগ্রো সার্ভিস সেন্টারের শ্রমিকদের তালিকা এবং বেতন সংক্রান্ত মাস্টাররোল ও হাজিরা খাতা সংগ্রহ করা হয়। টিম এসব নথিপত্র মিলিয়ে দেখে শ্রমিকদের নিয়মিত বেতন প্রদানের বিষয়টি যাচাই করেন। অভিযানকালে সংগৃহীত সকল কাগজপত্র ও তথ্যসমূহের যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

সকল নথিপত্র বিশ্লেষণ ও পূর্ণাঙ্গরূপে যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park