কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২৫ বছর পূতি উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে চারদিনব্যাপী এ সম্মেলন চলছে।
শুক্রবার দ্বিতীয় দিনের প্রতিপাদ্য রয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ: পুষ্টি নিরাপত্তায় প্রাণী ও মৎস্য খাত’।
বিএজেএফ’র সভাপতি সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুলক্ষে এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, ড. মোঃ আবদুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, ড. কাজী ইমদাদুল হক, সাবেক মহাপরিচালক, বিএলআরআই ও নির্বাহী পরিচালক লাল তীর লাইভস্টক, ড. ফা হ আনসারী, প্রেসিডেন্ট, এসিআই এগ্রিবিসনেসেস ও গ্রুপ উপদেষ্টা এসিআই পিএলসি, মোশাররফ হোসেন চৌধুরী, চেয়ারম্যান, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সম্মেলনে ব্লু ইকোনমি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিসারিজ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর।
তিনি তার প্রবন্ধে বলেন, ৪০ মিটারের মধ্যে মাছ ধারর কাজ করছে ৩৫ হাজার আর্টিসান। ৫ টি সার্ভিলোন্ট চেকপোস্ট করা হয়েছে। যে জায়গা থেকে সমুদ্রগামী জাহাজ ( মৎস্য শিকার) নিয়ন্ত্রন করা হবে। উপকুলীয় চিংড়ি চাষে গুরুত্ব দিচ্ছে। এজন্য চাষিদের প্রশিক্ষণ দিতে ৩৫০ টি ক্লাস্টার করা হয়েছে। এছাড়াও ৭ হাজার হেক্টরের চিংড়ি চাষাবাদ করা হচ্ছে। গভীর সমুদ্রে খাঁচায় মাছ চাষকে গুরুত্ব দেয়া হচ্ছে।