1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রিতে ১ লাখ টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রিতে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নারায়ণগঞ্জ:

ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, আগে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়ায় একলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে সোনামিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীরা যাতে ভোক্তার কাছে গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কিং প্যালেস রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে বাসি, আগে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মুক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park