1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাছুর ছোট হওয়ায় বিতরণ না করেই ফিরে গেলেন ইউএনও - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাছুর ছোট হওয়ায় বিতরণ না করেই ফিরে গেলেন ইউএনও

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল:

দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য নিয়ে আসা বাছুরের ওজন কম থাকায় বিতরণের উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে।

ইউএনওর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে উপজেলার জেলে জনগোষ্ঠীর বাসিন্দারা। তারা জানান, বছরের পর বছর ধরে ছাগল ছানা ও বাছুর বিতরণে নানানভাবে অনিয়ম করা হচ্ছে। যার মধ্যে শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশুও বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানানভাবে হেনস্তা করা হতো। এবারই প্রথম সরকারি কর্মকর্তা নিজে উদ্যোগী হয়ে এ অনিয়মের প্রতিবাদ করেছেন।

জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী উপজেলার ৩৫ জন জেলের মধ্যে বাছুর বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বকনা বাছুর নিয়ে আসেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা বাছুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে আসেন। তবে বাছুরের ওজন কম থাকায় উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে যান ইউএনও।

ইউএনও মো. আবু আবদুল্লাহ খান জানান, কাগজপত্রের নিয়মানুযায়ী প্রতিটা বাছুরের (লাইভ ওয়েট) ওজন ৮০ কেজি করে থাকার কথা থাকলেও তুলনামূলকভাবে বাছুরের ওজন অনেক কম। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে বাছুরগুলো ফেরত নিয়ে সঠিক ওজনের বাছুর সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বলা হয়েছে। এরপর বাছুরগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বাছুর বিতরণের এ অনুষ্ঠানটি আমার কার্যালয়ের নিচে হচ্ছিল। সেখানে আমি যাই, তবে বাছুরের ওজন কম থাকায় তা ঠিক করার জন্য বলেছি এবং পরবর্তীতে সেখান থেকে চলে এসেছি। সঠিক ওজনের বাছুর নিয়ে আসা হলে সেগুলো বিতরণ করার জন্য অবশ্যই আমি যাবো, সেটাও বলে এসেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, যেসব জেলের মধ্যে বিতরণ করা হবে আমরা শুধু সেই তালিকা করেছি। বাছুর ক্রয়ের টেন্ডার পিডি অফিস থেকে করা হয়েছে। বাছুরগুলো গ্রহণ না করে ফেরত পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park