1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাঘ চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাঘ চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাঘ পাচার ও বন্যপ্রাণী অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাঘের জীবনের বিরুদ্ধে যারা অপরাধ করে, তাদের চিহ্নিত করে তালিকা করে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে ‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব বাঘ দিবস মানে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বাঘ রক্ষায় বাস্তব উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে সুন্দরবন, নদী ও বাঘ নিয়ে আমরা গর্ব করি। কিন্তু বাঘের সংখ্যা বিশ্বজুড়েই আশঙ্কাজনকভাবে কমছে।

রিজওয়ানা হাসান বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশে বাঘের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সুন্দরবনের হরিণ ও বাঘের অস্তিত্ব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সেখানে আগুন লাগা বা পরিবেশগত হুমকি বাঘের জন্যও হুমকি তৈরি করে- বলেন তিনি।

বাঘ হত্যার কারণগুলোর মধ্যে পাচার ও গ্রামবাসীর সঙ্গে দ্বন্দ্ব অন্যতম বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, বাঘ হত্যার পেছনে পাচারকারীদেরও বড় ভূমিকা রয়েছে। আমরা পাচারের রুট জানি না বলে দায় এড়াতে পারি না। এটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের ব্যর্থতা।

উপদেষ্টা বলেন, আমার কাছে তথ্য আছে, বাঘ সংক্রান্ত নয়টি মামলা এখনও পেন্ডিং। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে হবে। পাচারকারীদের ছাড় দেওয়া যাবে না। আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে নামতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, বাঘ আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য। বিশ্বে বাঘ থাকবে কি না, সেটা অনেকটাই বাংলাদেশের ভূমিকার ওপর নির্ভর করছে। এই বৈশ্বিক দায়িত্বের জায়গা থেকে আমাদের আরও সচেতন ও সংকল্পবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আলোচক হিসেবে ছিলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মো. আলী রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা এস হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park