কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একশ’ বিশ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।
আজ তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ প্রশাসক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে।
বিবরনীতে বলা হয়েছে, গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।