1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সেরা গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সেরা গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও গবেষক এ বছর ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ সায়েন্টিস্ট-২০২৫ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে।

বিশ্বসেরা গবেষক তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা হলেন

১. কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক এহসানুল কবীর,

২. কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান,

৩. কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আবদুল মজিদ,

৪. প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.তাহজিব-উল-আরিফ,

৫. উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক কে এম গোলাম দস্তগীর,

৬. ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম,

৭. মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো.তানভীর রহমান,

৮. একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী,

৯. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. শাহজাহান,

১০. প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো আবদুল হান্নান,

১১. মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক এস এম লুৎফুল কবির এবং

১২. কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই সম্মাননা প্রসঙ্গে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক এহসানুল কবীর বলেন, ‘নিজের কাজের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই স্বীকৃতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক-গবেষকদেরও উৎসাহিত করবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park