1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলাদেশের একমাত্র লাইগার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলাদেশের একমাত্র লাইগার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

লাইগার হলো এক বিশেষ প্রাণী, যা পুরুষ সিংহ (Lion) ও স্ত্রী বাঘের (Tiger) সংকরায়ণে জন্ম নেয়।

এই দুর্লভ প্রাণীটি কয়েক বছর আগে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করে বিজিবি।

উদ্ধারের সময় এটি মাত্র কয়েক মাসের একটি অসুস্থ শাবক ছিল। পরবর্তীতে খুলনার বন বিলাস চিড়িয়াখানায় এটি চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ হয় এবং বর্তমানে সেখানেই অবস্থান করছে।

বর্তামানে এটি বন বিলাস চিড়িয়াখানা, গিলেতলা, ক্যান্টনমেন্ট, খুলনায় রয়েছে। তবে প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে এধরণের সংকরায়ন কোনো প্রাণীর জন্য ভালো নয়। যা বংশবৃদ্ধিকরণকে বিলম্বিত করবে যার প্রভাব খুব একটা ভালো নয়।

লাইগার পুরুষ সিংহ (লায়ন) এবং স্ত্রী বাঘের (টাইগার) সংকরায়নে উৎপন্ন প্রাণী। লাইগার দেখতে বিশাল আকৃতির সিংহের মতো, যার শরীরে বাঘের গায়ের ডোরাকাটা দাগগুলো হালকাভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। লাইগার হচ্ছে সবচেয়ে বড় আকারের বিড়াল প্রজাতির প্রাণী। যদিও সাইবেরিয়ান বাঘকে বিশুদ্ধ প্রজাতি হিসেবে সবচেয়ে বড় প্রজাতির বাঘ ধরা হয়। সিংহ সাঁতার কাটতে না জানলেও লাইগার কিন্তু বাঘের মতো সাঁতার কাটতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park