1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছোবাঘ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছোবাঘ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, বরিশাল:

বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছোবাঘ। বরিশাল নগরীতে পুকুরপাড়ের জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয়েছে একটি মেছো বাঘ।

বৃহস্পতিবার সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার।

জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছোবাঘ। খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে আটকে পড়ে।

তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছোবাঘটি হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে।

খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছোবাঘটি উদ্ধার করেছে। পরে ভেটেনারী সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “মেছোবাঘটি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park