কৃষি সংবাদ প্রতিবেদক:
আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল বিক্রি করবে সরকার। ফ্রেব্রুয়ারি মাস থেকে সারা দেশে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৬১ টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ০৩ ( তিন)মেট্রিক টন এবং ০৩ টি পার্বত্য জেলার ২৩ টি উপজেলায় ০১ ( এক) মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮ টি কেন্দ্রে খোলা বাজারে খাদ্যশস্য (চাল) বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হবে।
এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬ টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মে.টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মে.টন) করে চাল বিক্রয় করা হবে।
জনপ্রতি ০৫( পাঁচ) কেজি চাল প্রতি কেজি ৩০ ( ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে।