1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফেনীতে জমির টপসয়েল কাটা বন্ধে মধ্যরাত পর্যন্ত অভিযান - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফেনীতে জমির টপসয়েল কাটা বন্ধে মধ্যরাত পর্যন্ত অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফেনী :

ফসলি জমির টপসয়েল কাটা রোধে গভীর রাতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন।

শনিবার (​২১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকেভেটর অকেজো করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর ইউনিয়নে অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি এক্সকেভেটর সরিয়ে আনা সম্ভব না হওয়ায় অকেজো করে দেওয়া হয়। অভিযানে আনসার সদস্যদের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ। জড়িতরা পালিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব না হলেও মাটি কাটার সঙ্গে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park