1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পুশইনে বাধা, ৬ গরু নিয়ে গেল বিএসএফ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পুশইনে বাধা, ৬ গরু নিয়ে গেল বিএসএফ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি লালমনিরহাট :

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন (পাগল) এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এতে বাধা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে ছয়টি গরু ধরে নিয়ে যায়।

সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার জীমনাল সীমান্ত সংলগ্ন ৮১৮ নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়েদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং বিএসএফের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। বিএসএফের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। গ্রামবাসী লাঠি হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। তবে পিছু হটার সময় তারা ওই মানসিক ভারসাম্যহীন যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে বাঁধা থাকা ছয়টি গরু ভারতের দিকে নিয়ে যায়।

রহমানপুর সীমান্তের স্থানীয় বাসিন্দা রাহিচ ইসলাম জানান, গরুগুলো বাংলাদেশের অংশে ঘাস খাওয়ার জন্য বাঁধা ছিল, সেখান থেকেই বিএসএফ সেগুলো ধরে নিয়ে যায়। এই অপ্রত্যাশিত ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করেছিল। পরে তারা ওই মানসিক যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park