1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাচার থেকে রক্ষা পেলো ১২ মুখপোড়া হনুমান - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পাচার থেকে রক্ষা পেলো ১২ মুখপোড়া হনুমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় থেকে ধরে পাচারকালে ১২টি হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করেন বনকর্মীরা।

তবে এ ঘটনায় কেউ আটক হননি। একইদিন সন্ধ্যায় হনুমানগুলো মহেশখালীর দিনেশপুর বনাঞ্চল জাম বাগানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের মহেশখালীর রেঞ্জ সূত্র জানায়, উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকায় পাহাড়ের ভেতরে এক পরিত্যক্ত বাড়িতে বিলুপ্তপ্রায় ১২টি হনুমান খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বলে খবর আসে। এরপরই মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলমের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালায়। এসময় পাঁচটি বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করা হয়। তবে পাচারকারী দলের কেউ ধরা পড়েননি। বনদস্যুরা পাহাড় থেকে এসব হনুমান ধরে এনে পাচার করতে চেয়েছিলেন।

মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, এগুলো মুখপোড়া হনুমান। সন্ধ্যায় মহেশখালীর দিনেশপুর বনাঞ্চল জাম বাগানে তাদের অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park