কৃষি সংবাদ প্রতিবেদক:
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থাকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে mv MARIAM জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে এ চুক্তি সম্পাদিত হয়েছিল।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।