1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে দফায় দফায় সংঘর্ষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে দফায় দফায় সংঘর্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরবানির পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা লাভলু, হানিফা ও আরিফ। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী সকালে উপজেলায় আসে। এরপর তারা কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশের কক্ষের সামনে অবস্থান নেয়। বাকিরা উপজেলা পরিষদের মাঠে অবস্থান নেয়। হাটের শিডিউল ক্রয় করে বাহিরে বের হয় তাদের দেহ তল্লাশি করে শিডিউল রেখে দেয়। এ বিষয়ে যে প্রতিবাদ করলে বিএনপি নেতা লাভলু, হানিফসহ অন্তত ১২ জনকে আহত করা হয়।

এরপর বিকেলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক রুহুল আমিন শিকদার উপজেলায় আসেন। তার সামনে সন্ত্রাসীরা উশৃঙ্খল আচরণ করলে তিনি প্রতিবাদ করেন। এসময় সন্ত্রাসী বাহিনী তাকেও মারধর করেন। বিষয়টি রুহুল আমিন শিকদারের লোকজন জানতে পেরে তাদের ধাওয়া করে কয়েকজনকে গণপিটুনি দেয়। কিছু পালিয়ে গেলেও আটজন উপজেলা কার্যালয়ের অফিস কক্ষে আশ্রয় নেয়। এসময় পুলিশ তাদের আটক করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সদর উপজেলার ১৫টি পশুর হাটের শিডিউল বিক্রি হয়েছে। এরমধ্যে কিছু যুবক পরিস্থিতি অশান্ত করে তুলে। তাদের আটক করা হয়েছে। পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park