1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে হামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগের আবেদনপত্র জমার শেষ দিনে দুর্বৃত্তরা আবেদন বক্স ভাঙচুর ও তছনছ করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের আবেদনপত্র জমার শেষ দিন ছিল আজ। উপজেলা প্রশাসন বিকেল ৩টার দিকে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার আগেই একদল দুর্বৃত্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভেঙে ফেলে। এ সময় তারা বক্সের ভেতরে থাকা আবেদনপত্রগুলো ছিঁড়ে ফেলে এবং এলোমেলো করে দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার বলেন, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান বলেন, দুর্বৃত্তদের শনাক্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park