1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১০ লাখে মুক্ত লামার অপহৃত ২৬ রবার শ্রমিক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১০ লাখে মুক্ত লামার অপহৃত ২৬ রবার শ্রমিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বান্দরবান:

দুইদিন সন্ত্রাসীদের হাতে জিম্মি থেকে অবশেষে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন লামা উপজেলার বিভিন্ন বাগানের ২৬ রাবার শ্রমিক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে লামা উপজেলার সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা অতিক্রম করে কক্সবাজার জেলার ঈদগাঁয় নিয়ে একটি দুর্গম পাহাড়ে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

বিষয়টি নিশ্চিত করে আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

পরে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলার ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের।

মুক্তি পাওয়া শ্রমিকরা জানিয়েছেন এই দুইদিন আটকে রেখে তাদের প্রচুর মারধর করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ২৬ জন শ্রমিক মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিপ্রাপ্ত শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁ এলাকায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরং ঝিরি এলাকা থেকে রবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের মুক্তি দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে বিপুল পরিমাণ মুক্তিপণ দেওয়ার পর অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park