1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পচা মাংস বিক্রি করায় কসাইকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পচা মাংস বিক্রি করায় কসাইকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফরিদপুর : 

ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে পচা মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৫) নামের এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন জাকারিয়া। মাংসের পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন  বলেন, পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park