1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নৌ পুলিশের ওপর হামলা:১৩ জেলে গ্রেফতার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নৌ পুলিশের ওপর হামলা:১৩ জেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌপুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নৌপুলিশসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধ সদর মডেল থানায় পৃথক ৪টি মামলায় করেছে নৌপুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে মজুচৌধুরীর হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে আটক জেলেদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় সদর মডেল থানা পুলিশ।

আহতরা হলেন নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও তাদের ট্রলার মাঝি জামাল হোসেন।

নৌপুলিশ জানায়, গত শনিবার (৮ মার্চ) রাতে সদর উপজেলায় মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। খবর পেয়ে নৌপুলিশের একটি দল অভিযানে যায়। এসময় জেলেরা পুলিশকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। জেলেদের হামলায় তিনজন নৌপুলিশ সদস্য ও ট্রলার মাঝি আহত হন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জেলেকে আটক করা হয়। এসময় চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মজুচৌধুরীর হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) সোহেল আহমেদ বলেন, আটক জেলেদের নামে সদর থানায় জাটকা ইলিশ সংরক্ষণ আইন, পুলিশের উপর হামলাসহ পৃথক চারটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালত গ্রেফতারদের জেলা কারাগারে পাঠিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park