1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নওগাঁ :

জেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৪৫জন কৃষককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এফএভিপি চিত্তরঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নওগাঁ শাখার ব্যবস্থাপক এস,এম মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নওগাঁ সদরে ৬০জন, ধামইরহাটে ৬০জন এবং আত্রাই, নিয়ামতপুর, বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, পোরশা, রাণীনগর ও মান্দার প্রত্যেকটি উপজেলায় ২৫জন করে ৩৪৫জন কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল কৃষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park