1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি নির্মূল করে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নাগরিক অধিকার আন্দোলন (সিআরএম) নামে একটি সংগঠন।

সংগঠনটি দাবি জানিয়েছে, বাজারে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মূল্যবৃদ্ধির সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও স্বাধীন, শক্তিশালী ও কার্যকর করতে হবে। এটি হতে হবে রাজনৈতিক চাপমুক্ত এবং তদন্তের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার মডেল অনুসরণ করে দেশে একটি স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে সিন্ডিকেটভিত্তিক দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে একটি বিশেষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান গঠন করতে হবে। এই প্রতিষ্ঠানের কাজ হবে বাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা এবং সিন্ডিকেট ভেঙে সুশাসন প্রতিষ্ঠা করা।

বক্তারা আরো বলেন, আন্তর্জাতিকভাবে যেভাবে বাজারের প্রতিযোগিতা নিশ্চিত করা হয়, আমাদের বাজারকেও স্বচ্ছতার মধ্যে আনতে হবে। দেশে একটি প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ বা সিন্ডিকেটের স্থান থাকবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা এবং ন্যায্যতা নিশ্চিতে অ্যান্টি-ট্রাস্ট আইন করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রতিযোগিতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট হায়দার রবিউল হোসাইন রবি বলেন, দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্যাপক প্রচারাভিযান শুরু করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতি আরও বেশি জবাবদিহিমূলক হতে হবে। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নিয়মিত প্রতিবেদন এবং মূল্যায়ন প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের ও জনপ্রতিনিধিদের নিয়মিতভাবে সম্পদের হিসাব প্রকাশের আইন বাস্তবায়ন করতে হবে। এটি দুর্নীতি রোধের একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। বিচার ব্যবস্থাকেও সম্পূর্ণ স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। স্বাধীন গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতি এবং অনিয়ম তুলে ধরার পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব শাফায়াত হোসেন ও যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park