1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দৌলত‌দিয়ায় ৪৬ হাজারে বি‌ক্রি হলো এক ঢাই মা‌ছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দৌলত‌দিয়ায় ৪৬ হাজারে বি‌ক্রি হলো এক ঢাই মা‌ছ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী:

রাজবাড়ী ‌গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।

এরআগে ভোরে দৌলতদিয়ার চরক‌র্ণেশনা এলাকায় পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌রে। এরপর তিনি মাছ‌টি ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন। এসময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় জমান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। আজ আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে বি‌ক্রি ক‌রে মাছটি পা‌ঠি‌য়ে দি‌য়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি। ত‌বে পদ্মার সব মাছই সুস্বাদু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park