1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি বেড়েছে। আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা দেড়-দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও সক্রিয় রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড়-দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ এতে জড়িয়েছে। যারা চাঁদাবাজি করছে, তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।

ড. সালেহউদ্দিন জানান, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। তবে এটি থামানো তার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। অন্তর্বর্তী সরকারও কাউকে ধরে শাস্তি দেওয়ার নীতিতে নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park