1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যুক্তরাষ্ট্রে ১২ ডিমের দাম ১৪৬৪ টাকা, ১ লাখ ডিম চুরি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যুক্তরাষ্ট্রে ১২ ডিমের দাম ১৪৬৪ টাকা, ১ লাখ ডিম চুরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ডিমের দাম বাড়ায় পেনসিলভেনিয়ায় এক ডিস্ট্রিবিউশন ট্রেলারের পেছন থেকে প্রায় ১ লাখ ডিম চুরির ঘটনা ঘটেছে। পেনসিলভেনিয়া স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কলিন কাউন্টিতে স্থানীয় সময় বুধবার রাত ৯টায় পিট অ্যান্ড গেরিস অর্গানিকসের মালিকানাধীন একটি ট্রাক থেকে এই ডিম চুরি হয়। চুরি হওয়া ডিমের আনুমানিক মূল্য ৪০ হাজার ডলার।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ডিম যুক্তরাষ্ট্রে অন্যতম সস্তা খাদ্য উপাদান হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে এর দাম ব্যাপকভাবে বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় মূল্য ৬.৭০ ডলারে পৌঁছেছে, যা ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যুক্তরাষ্ট্রে এক ডজন ডিমের দাম ১৪৬৪ টাকা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একেকটি মুরগির ডিম এক ডলারে (বাংলাদেশি ১২২ টাকা) বিক্রি হচ্ছে। এক ডজন বা ১২টি ডিম খুচরা বাজারে কিনতে খরচ করতে হচ্ছে ১১ দশমিক ৯৯ ডলার দিয়ে (বাংলাদেশি ১৪৬৪ টাকা প্রায়)। সাদা খোসার ডিমের চেয়ে অর্গানিক ও বাদামি রঙের ডিমের দামই বেশি। বেড়েছে ডিম দিয়ে তৈরি খাবারের দামও। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক ডজন মধ্যম আকারের সাদা ডিমের দাম ছিল ৮ ডলার, যা গত সপ্তাহে ছিল মাত্র ৩ ডলার। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) তাদের প্রতিবেদনে বলেছে, ২০২৫ সালে ডিমের দাম আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

ডিমের মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বার্ড ফ্লুর। ক্যালিফোর্নিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এগস আনলিমিটেড’-এর তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬ মিলিয়ন মুরগি-হাঁস জাতীয় পাখি মারা গেছে এতে মুরগির সংখ্যা কমপক্ষে ৭ শতাংশ কমেছে। যার ফলে ডিমের উৎপাদন ও গুণগত মানও প্রভাবিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছুটির মৌসুমে ডিমের চাহিদা বাড়ার কারণেও দাম বেড়েছে, যা আগামী ইস্টার পর্যন্ত চলতে পারে।

এদিকে, ডিম চুরির ঘটনায় পিট অ্যান্ড গেরিস অর্গানিকস জানিয়েছে, তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র : বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park