1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডায়াবেটিক ধান চাষে ব্যাপক সাড়া - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ডায়াবেটিক ধান চাষে ব্যাপক সাড়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নীলফামারী :

চলতি মৌসুমে ব্রি-১০৫ বা ডায়াবেটিক ধান আবাদ করে সাড়া ফেলেছেন নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক ফজলুর রহমান।

এ ধানের ভাত ডায়াবেটিকস রোগীরা খেতে পারবেন এমনটি বলছেন চিকিৎসকরা।

এই ধানের চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় এটিকে ‘ডায়াবেটিক ধান’ বলা হচ্ছে। পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং বীজ প্রত্যায়ন এজেন্সির তত্ত্বাবধানে শার্প সংস্থার সহযোগিতায় কৃষক ফজলুর রহমান এ ধান চাষ করেন।

সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) কৃষকদের বীজ সংরক্ষণ ও কৃষকরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য প্রশিক্ষণ, উপকরণসহ সহযোগিতা দিয়ে আসছে। ব্রি ধান -১০৫ বেশ আগ্রহ তৈরি করেছে কৃষকদের। কারণ এটিতে পুষ্টিমান যেমন আছে তেমনি এর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) অনেক কম।

কৃষক ফজলুর রহমান জানান, এই ধান উচ্চ ফলনশীল এবং সাধারণ ধানের মতোই চাষ করা যায়।

এলাকাবাসী জানান, এই ধান অন্যান্য ধানের মতোই দেখতে, ফলন ভালো হয়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ বলেন, সাধারণত খাদ্যে জিআই ৫৫ বা এর নিচে থাকলে সেটিকে কম জিআই সম্পন্ন খাদ্য বলা হয়। ব্রি ইনিস্টিটিউটের গবেষণায় ব্রি ধান-১০৫-এ জিআই এই মাত্রার নিচে পাওয়া গেছে। তাই এটি নিঃসন্দেহে ডায়াাবেটিসের রোগীদের জন্য একটি উপযোগী খাবার। তবে এই ধানের ভাত সাধারণ মানুষও খেতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park