1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টেকনাফে ৭ কৃষককে অপহরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

টেকনাফে ৭ কৃষককে অপহরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে ৯ জনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অপহৃতের মধ্যে ৭ জন স্থানীয় এবং দুজন রোহিঙ্গা নাগরিক। গতকাল শনিবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন

অপহৃত ব্যক্তিরা হলেন—ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল উদ্দিন ও নুরুল হোছন। দুই রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, স্থানীয় ৭ জন কৃষক পাহাড়ের পাদদেশে খেতে কাজ করার সময় অপহরণকারীরা ধরে নিয়ে যায়। থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থলে গেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি জানার পর অপহৃতদের উদ্ধারে কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৩৬ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park