1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু আগামীকাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু আগামীকাল

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভরতুকি মূল্যে টিসিবি’র চলমান পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয় কার্যক্রমের পাশাপাশি আগামীকাল থেকে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জনের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্যাদি বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামীকাল থেকে ১৩ সেপ্টেম্বর’ ২০২৫ পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

আজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ০৬টি, কুমিল্লায় ০৩টি এবং জেলা পর্যায়ে ঢাকায় ০৮টি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে ০৪টি, পটুয়াখালীতে ০৫টি ও বাগেরহাটে ০৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামীকাল থেকে ৩১ আগস্ট’ ২০২৫ পর্যন্ত ১৯ দিন এ কার্যক্রম চলমান থাকবে।

ভোক্তা প্রতি ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এ পণ্য ক্রয় করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park