1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযান, ব্যবসায়ীদের সতর্ক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযান, ব্যবসায়ীদের সতর্ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠি শহরের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম।

অভিযানে পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ না করা ও অতিরিক্ত মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালান। এ সময় পাইকারি আড়তসহ বাজারে কাঁচা শাকসবজি, আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালানো হয়।

অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এসময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্স টিমের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park